চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ভাইয়ের গোলে অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে বিলবাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বিলবাও ফুটবল দল গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইকাকি উইলিয়ামস ও নিকো উইলিয়ামসের নৈপুণ্যের সাক্ষী আবারো হয়েছেন দর্শকরা। বার্সেলোনাকে বিদায় করে দিয়ে উইলিয়ামস ভ্রাতৃদ্বয়ের কল্যাণে আগেই সেমিফাইনালের টিকিট কেটেছিল অ্যাথলেটিক বিলবাও। এবার অ্যাটলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দিতেও দারুণ ভূমিকা রাখলেন ইনাকি ও নিকো। বিলবাও ৩-০ গোলের জয়ে নিয়ে মাঠ ছাড়ে। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকায় জয়ে পাঁচ বছরের মধ্যে তৃতীয়বারের মতো ক্লাবটি কোপা ডেল রে’র ফাইনালে পা রাখল।

সান মামেসে বৃহস্পতিবার রাতে ১৩ মিনিটেই উইলিয়ামস ভাইদের ঝলকে স্বাগতিকরা এগিয়ে যায়। নিকোর ক্রসে বল নিয়েই ডান পায়ের শটে বল জালে পাঠান ঘানা জাতীয় দলের হয়ে খেলা ইনাকি। ৪২ মিনিটে ইনাকির অ্যাসিস্টে বল পেয়ে স্পেনের জার্সি গায়ে খেলা নিকো বাঁ-পায়ে নিশানাভেদ করেন। বিরতির পর ৬১ মিনিটে অ্যাটলেটিকোর জালে বল জড়িয়ে তাদের কফিনে শেষ পেরেক ঠুকেন গোর্কা গুরুজেটা।

খেলা শেষে গণমাধ্যমকে ভাইয়ের সঙ্গে মাঠে চমৎকার বোঝাপড়া নিয়ে নিকো বলেন, ‘আমাদের সংযোগটা জীবন্ত নিজেদের ভেতর সবকিছু ঠিকঠাক কাজ করছে। আমরা একে অপরকে বুঝি। ফাইনালে পৌঁছানোতে আমি আনন্দিত। ভক্তদের সামনে আমাদের এমনটা করতে পারাটা স্বপ্নের মতো লাগছে, যা সবসময়ের মতো দুর্দান্ত ছিল। অ্যাথলেটিকরা এরকম সবকিছু করতে পারে এবং আশা করি ফাইনাল জিতব।’

ম্যাচের আগে মারামারির ঘটনাও ঘটে। অ্যাটলেটিকোর পক্ষ থেকে জানানো হয়, তাদের জন সমর্থক কাছাকাছি একটি বারে গিয়ে বিলবাও সমর্থকদেরদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। পরে তার উপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

গ্যালারির বিলবাওয়ের এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত ডাক্তাররা সেখানে ছুটে যান। এ ঘটনায় দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে ১৫ মিনিট দেরি হয়। স্প্যানিশ গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, তার অবস্থা গুরুতর নয়।

এর আগে রিয়াল সোসিয়েদাদকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে ম্যালোর্কা। আগামী ৬ এপ্রিল শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ম্যালোর্কা ও বিলবাও।

Reneta

দ্বিতীয় সর্বাধিক ২৩ বার কোপা ডেল রে শিরোপা জিতেছে বিলবাও। সবশেষ দলটি ১৯৮৪ সালে চ্যাম্পিয়ন হয়। ২০১৯-২০ এবং ২০২১-২২ মৌসুমে রিয়াল সোসিয়েদাদ ও বার্সেলোনার কাছে হেরে রানার্সআপ হয়েছিল। সবচেয়ে বেশি ৩১ বার ট্রফি উঁচিয়েছে বার্সেলোনা।

অ্যাটলেটিকো মাদ্রিদ আসরটিতে ১০ বার শিরোপা জেতে। ২০১৩ সালের পর ট্রফিটা রোজা ব্লাঙ্কোসদের অধরাই রয়েছে। সাত মৌসুম পর প্রথমবারের মতো এবার সেমিফাইনালে গেলেও অভিযান সেখানেই শেষ হল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদঅ্যাথলেটিক বিলবাওইনাকিকোপা ডেল রেনিকোলিড স্পোর্টসসান মামেস
শেয়ারTweetPin

সর্বশেষ

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৮, ২০২৬

বিশ্বকাপে মেসিকে উড়িয়ে দেয়ার হুমকি, পুলিশের ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ সুদান ও মিয়ানমারের নাগরিকদের বিতাড়নে মার্কিন আদালতের অনুমতি

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রিসে ৪৮ ঘণ্টায় ২০২ অভিবাসী উদ্ধার, বাংলাদেশি ৭২

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT