চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপায় যে ইতিহাস গড়লেন চিলি গোলরক্ষক ব্রাভো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ২২, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

প্রায় আট মাস পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন ক্লাউদিও ব্রাভো। তাতে কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নামার ইতিহাস গড়েছেন। পেরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে চিলির গোলরক্ষক ৪১ বছর ৬৯ দিনে পা রাখেন।

কোপার ১০৮ বছরের ইতিহাসে তিনিই এখন সবচেয়ে বয়স্ক ফুটবলার। ব্রাভো ছাড়িয়ে গেছেন বলিভিয়ার গোলকিপার কার্লোস ট্রুসোকে। ১৯৯৭ সালের কোপায় ব্রাজিলের বিপক্ষে বলিভিয়ান এই কিপার মাঠে নেমেছিলে ৩৯ বছর ১০ মাস ১৮ দিন বয়সে। ২৭ বছর পর ব্রাভো ভাঙলেন তার রেকর্ড।

টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল রাখে চিলি। ১১টি নেয়া শটের কেবল একটি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ৭ শটের চারটি লক্ষ্যে রাখতে পারে পেরু। পেরুর বিপক্ষে ম্যাচে ৪টি শট প্রতিহত করেছেন সাবেক বার্সেলোনা ও ম্যানচেষ্টার সিটির গোলরক্ষক ব্রাভো। দিন শেষে দুদলই এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়ে।

চিলির হয়ে দুবার কোপা আমেরিকা জয়ের সঙ্গে ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ব্রাভো। এছাড়াও বার্সার  হয়ে একবার ক্লাব বিশ্বকাপ, সিটির হয়ে দুবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে এই তারকা।

ব্রাভোর ইতিহাস গড়ার ম্যাচে ইতিহাস গড়েছেন পেরুর পাওলো গুয়েরেরো। বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ৪০ বর্ষী পেরু ফরোয়ার্ড। তিনি কোপার ইতিহাসের দ্বিতীয় বয়স্ক ফুটবলার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোপা আমেরিকা ২০২৪চিলিপাওলো গুয়েরেরোপেরুব্রাভোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে টহল জোরদার

মে ১৮, ২০২৬

তেল আনতে হরমুজের বিকল্প জ্বালানি করিডোর গড়ছে আরব বিশ্ব

মে ১৮, ২০২৬

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার, প্রতিবাদ করেও হয়নি লাভ

মে ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন দেখুন পূর্ণ বাংলা সংস্করণ

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT