চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত সময়ে গড়াল কোপা আমেরিকার ফাইনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও কলম্বিয়ার খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তেজনা ছড়ানো কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্যভাবে নির্ধারিত সময়ের খেলা শেষ করেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়িয়েছে মহারণ।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার সকালে ফাইনাল শুরুর আগেই ছড়ায় উত্তাপ। তবে সেটা স্টেডিয়াম গেটের বাইরে। টিকিটবিহীন দর্শকদের হাঙ্গামার কারণে ম্যাচ ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে শুরু হয়। বিশৃঙ্খলা করে কলম্বিয়ান সমর্থকরা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও দেরিতে ৭টা ২০ মিনিটে খেলা শুরু হয়।

প্রথম মিনিটেই সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। গঞ্জালো মন্টিয়েলের বাড়ানো ক্রস থেকে বল পান জুলিয়ান আলভারেজ। বক্সের ভেতর থেকে শট নিয়ে জালে জড়াতে পারেননি এ ফরোয়ার্ড। মিনিট তিনেক পর পাল্টা আক্রমণে যায় কলম্বিয়া, তারাও সুযোগ কাজে লাগাতে পারেনি। লুইস ডিয়াজের গড়ানো শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

Banglabid

পরের মিনিটে রদ্রিগেজের বাড়ানো বলে করদোভা শট নিলে বারের ঠিক পাশ দিয়ে চলে যায়। হতাশ হতে হয় কলম্বিয়াকে। ১৩ মিনিটে আবারও আক্রমণে যায় কলম্বিয়া। এবার রদ্রিগেজের বাড়ানো বলে কুয়েস্তা হেড করলে সহজে তালুবন্দি করেন মার্টিনেজ। ৩৩ মিনিটে দারুণ এক শট নেন লারমা। মার্টিনেজের হাতে লেগে বল মাঠের বাইরে চলে যায়। বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে না পারায় গোলশূণ্য বিরতিতে যেতে হয় দুদলকে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুদলই লড়াই করছে সমানে-সমান। ৪৮ মিনিটের মাথায় কলম্বিয়া অল্পের জন্য গোলের সুযোগ নষ্ট করে। জোন কর্দোবার হেডে বল পাওয়া সান্তিয়াগো আরিয়াসের ডান পায়ের শট পোস্টের সামান্য পাশ দিয়ে বেরিয়ে যায়। কয়েক সেকেন্ড পর আর্জেন্টিনার সামনে আসে সুযোগ। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাসে বল পাওয়া অ্যাঙ্গেল ডি মারিয়ার বাঁ-পায়ের শট প্রতিহত করেন গোলরক্ষক ক্যামিলো ভার্গাস।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা খেলার ৫৪ মিনিটে কর্দোবার হেডে ছয় গজ দূর থেকে হেড নেন ডেভিনসন সানচেজ। বল পোস্টের সামান্য উপর দিয়ে যায়, লিড পায়নি কলম্বিয়া। চার মিনিট পর ডি মারিয়ার শট ভার্গাস প্রতিহত করেন।

Reneta

বলের দখল নিতে গিয়ে ৬৪ মিনিটে ভারসাম্য হারিয়ে পড়ে যান মেসি। পায়ের পুরনো চোট তাকে পুরো ম্যাচেই ভোগাচ্ছিল। কোচ লিওনেল স্কালোনি বাধ্য হয়ে সেসময় মেসিকে বেঞ্চে বসিয়ে নিকোলাস গঞ্জালেসকে নামান। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়া মেসি বেঞ্চে বসার পর কান্নায় ভেঙে পড়েন। ৭১ মিনিটে আরেকটি পরিবর্তন আনেন স্কালোনি। চোটে পড়া গঞ্জালো মন্টিয়েলের বদলে নাহুয়েল মলিনাকে মাঠে নামান।

খেলার ৭৫ মিনিটে ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো লক্ষ্যভেদ করলেও লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। ওই সময় বাঁ-প্রান্তে এনজো ফের্নান্দেজ অফসাইড পজিশনে ছিলেন। রেফারি ভিএআরে দেখে নিশ্চিত হলে আর্জেন্টিনার হতাশা বাড়ে। ডি বক্সের ভেতর ৮৮ মিনিটে ডি মারিয়ার হেডে অল্পের জন্য বল জালে জড়াতে পারেননি নিকোলাস গঞ্জালেস। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪ফাইনালমিয়ামিলিড স্পোর্টসহার্ডরক স্টেডিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মধ্যরাতে পাল্টাপাল্টি শ্লোগান বিক্ষোভ শাহজালাল বিশ্ববিদ্যালয়ে

পরবর্তী

কোটা নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ: ২১ বছরে মুক্তিযোদ্ধারা পিছিয়ে পড়া অংশে পরিণত

পরবর্তী
ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ: ২১ বছরে মুক্তিযোদ্ধারা পিছিয়ে পড়া অংশে পরিণত

সন্তান লালনপালনে অভিভাবকদের জন্য আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তান লালনপালনে অভিভাবকের জ্ঞান জরুরি

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT