চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলকে পাওয়া পেনাল্টি দেয়া হয়নি, ভুল মেনে নিল কনমেবল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকায় গ্রুপপর্বে শেষ ম্যাচে ডি-বক্সের ভেতর ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করেছিলেন ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজ। কলম্বিয়ার বিপক্ষে অনাকাঙ্ক্ষিতভাবে রেফারি এবং ভিএআর ব্রাজিলকে পেনাল্টিটা দেয়নি। চলতে থাকে ব্যাপক সমালোচনা। ঘটনাটিকে ভুল হিসেবে চিহ্নিত করেছে সাউথ আমেরিকার ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল।

বুধবার ডি-গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্রয়ে শেষ হয়। ৪২ মিনিটে ভিনিসিয়াস বাঁ-দিক থেকে বক্সে দৌড়ানোর সময় ফেলে দেন মুনোজ। ব্রাজিল খেলোয়াড়রা পেনাল্টি চেয়েছিলেন। ভেনেজুয়েলার রেফারি জেসুস ভ্যালেনজুয়েলা ফাউলের বাঁশি বাজাননি। মুনোজ ফাউল না করে বল স্পর্শ করেছিলেন বলে বিবেচনার পর আর্জেন্টিনার মাউরো ভিগলিয়ানোর নেতৃত্বাধীন ভিএআর দলও সিদ্ধান্ত বহাল রাখে।

পরে কনমেবল বলেছে, ‘পেনাল্টি এলাকার ভেতরে চ্যালেঞ্জ জানানোর সময় বলে ডিফেন্ডারের স্পর্শ ছিল না। রেফারি অ্যাকশন পর্যবেক্ষণ করতে ব্যর্থ হন এবং খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেন।’

Banglabid

‘ভিএআর শনাক্ত করতে ব্যর্থ হয়েছে যে, ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে বেপরোয়াভাবে ফেলে দেয়ার আগে ডিফেন্ডার বল স্পর্শ করেননি। তাই ভিএআর ভুলভাবে মাঠের মূল সিদ্ধান্ত বহাল রাখে।’

রেফারি ও ভিএআরের এমন ভুল সেলেসাওদের জন্য টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার পথ কঠিন বানিয়েছে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে ডি-গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া। টেবিলের দুইয়ে থেকে গ্রুপপর্ব শেষ করা ব্রাজিলের পয়েন্ট ৫। ডি-গ্রুপে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে শক্ত প্রতিপক্ষ উরুগুয়েকে পেয়েছে ডোরিভাল জুনিয়রের ব্রাজিল।

আগামী ৭ জুলাই শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-উরুগুয়ে। বাংলাদেশ সময় সকাল ৭টায় অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনমেবলকলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪পেনাল্টিব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT