চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শ্রেষ্ঠত্বের’ শীর্ষে এককভাবে আর্জেন্টিনা, নাকি ব্রাজিলের ১১তম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ২০, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সময়ের হিসেবে বাকি আর মাত্র কয়েকঘণ্টা। পর্দা উঠতে চলেছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় অভিষিক্ত কানাডার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে আয়োজক যুক্তরাষ্ট্রে এসেছে লিওনেল মেসি-অ্যাঙ্গেল ডি মারিয়া বাহিনী।

এবারের আসরে শিরোপা জয়ের পথে বরাবরের মতোই ফেভারিট আর্জেন্টিনা। তারকা সমৃদ্ধ দলটি রয়েছে দারুণ ছন্দে। কোচ লিওনেল স্কালোনির অধীনে গতআসরে চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ ১৫বার শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। অবশ্য শীর্ষ এককভাবে দখলে নেই আর্জেন্টিনার। সমান ১৫বার শিরোপা জিতে আগে থেকেই শীর্ষে অবস্থান করছে উরুগুয়ে। অন্যদিকে ১০বার শিরোপা জেতা ব্রাজিল নামছে ১১তম টাইটেল ঘরে তোলার লক্ষ্যে।

মেসি-ডি মারিয়া-এমিলিয়ানো মার্টিনেজরা আছেন স্কোয়াডে। যাদের হাত ধরে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাঠের ফলাফল জানান দিচ্ছে সেটি। কাতার বিশ্বকাপের পর এপর্যন্ত ১৪ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। একটিতেও হার বা ড্র দেখতে হয়নি স্কালোনির শিষ্যদের। শিরোপার অন্যতম দাবিদারও তাই দলটি।

শিরোপা জেতার সম্ভাবনার পথে অবস্থান করছে ব্রাজিলও। খুব একটা ভালো সময় না কাটলেও শক্তিশালী স্কোয়াড রয়েছে তাদের। চোটের কারণে নেই বড় তারকা নেইমার জুনিয়র। তবে ভিনিসিয়াস জুনিয়র আছেন দারুণ ছন্দে। কোপার শিরোপা ঘরে তুলে ব্যক্তিগত ঝুলিতে ব্যালন ডি’অরটা জমা করতে পারেন তিনি।

১৬ দলের অংশগ্রহণে গড়াচ্ছে এবারের আসর। কনমেবলের ১০ এবং কনক্যাকাফের ৬ দল অংশ নিচ্ছে। ৪ দল করে চারটি গ্রুপে খেলা হবে। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনা-কানাডা মুখোমুখি হবে আসরের প্রথম ম্যাচে। ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ জুন, বাংলাদেশ সময় সকাল ৭টায় কোস্টারিকার বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকানাডাকোপা আমেরিকা ২০২৪মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড: সংসদে বিল পাস

জুলাই ৭, ২০২৬

ভারী বর্ষণের কারণে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

জুলাই ৭, ২০২৬

মেসিদের জন্য নতুন চ্যালেঞ্জ, কে এই হামজা?

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬

শয্যা বাড়ালেই সুস্থতা বাড়ে না

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT