কক্সবাজার

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি

একজন যুবক মোবাইল ফোনের স্ক্রিন দেখছেন, বাইরে গাছের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক outdoors অবস্থানে দাঁড়িয়ে আছেন, তার হাতে মোবাইল ফোন রয়েছে, যা অন্য একজনের হাতে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের হোটেল-মোটেল জোনের ‘সিলিকন শাকিরা বে’ নামে একটি আবাসিক হোটেল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইলফোন চুরি হয়েছে। হোটেলটির একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন তিনি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি বলেন, দুপুরে দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ তার ফোন উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলার সমন্বয়করা জানান, পেকুয়া-চকরিয়ায় শহিদদের পরিবারের সাথে দেখা করতে বুধবার সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন। কলাতলী জোনের হোটেলটিতে বিশ্রামের জন্য কক্ষ ভাড়া নেন তিনি। সেখানে কেউ একজন তার ফোন চুরি করে নিয়ে যায়।

হোটেল কর্তৃপক্ষ জানায়, রুমে তাদের লোকজন ছিল। এটি নিজেদের মধ্যে হতে পারে।

বিষয়:কক্সবাজার সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…