প্রবাস সংবাদ

হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে জেদ্দায় সমন্বয় সভা

জেদ্দায় হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্নে সমন্বয় সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে সমন্বয় সভায় অংশগ্রহণকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসন্ন হজে জেদ্দা ও মদিনায় আগত বাংলাদেশি হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা রিজিওন-এর উদ্যোগে  এক সমন্বয় সভা হয়েছে। জেদ্দা রিজিওনাল অফিসের ওই সভা থেকে হাজীদের দ্রুত আবাসস্থলে প্রেরণ এবং তাদের মালামাল সময় মত পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 

সেসময় হজ যাত্রীদের সেবায় সংশ্লিষ্ট এয়ারপোর্ট অফিস, গ্রাউন্ড সার্ভিস -এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স -এর ফিন্যান্স ম্যানেজার এস এম মোসাদ্দেক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিজিওনাল ম্যানেজার এনায়েত হোসেন সরকার।

বিশেষ অতিথি  ছিলেন স্টেশন ম্যানেজার ওমর ফারুক, অপারেশন ম্যানেজার মোজাম্মেল হক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আনিসুর রহমান, আমিরুল ইসলাম, চ্যানেল আই -এর সৌদি  প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন, সাংবাদিক হানিছ সরকারসহ অন্যরা।

সভায় জেদ্দার রিজিওনাল ম্যানেজার এনায়েত হোসেন সরকার বাংলাদেশি হজ যাত্রীদের যাত্রা স্বাচ্ছন্দ্য করতে সব ধরনের ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেন তিনি।

সভায় সদ্য বিদায়ী স্টেশন ম্যানেজার ওমর ফারুককে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

বিষয়:বাংলাদেশি হজ যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…