চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনে গঠিত সমন্বয় কমিটি বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অফিসিয়াল লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমান সই করা এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে।

তবে ঠিক কী কারণে এই কমিটি বাতিল করা হলো সে সম্পর্কে আদেশে কিছুই বলা হয়নি।

তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে এমন কিছু বিষয় সংযোজন করেছিল যা নিয়ে বিতর্ক ওঠে। বিশেষ করে এসব পুস্তকের বেশকিছু অধ্যায়ে দেশের কৃষ্টি-কালচার ও ধর্মীয় মূল্যবোধবিরোধী বিষয় রয়েছে বলে অভিযোগ করা হয়। এসব বিষয়ে পর্যালোচনার জন্য গত ১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলামকে প্রধান করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে দুটি বৈঠকেও মিলিত হয়।

এর মধ্যে কমিটির কয়েকজন সদস্যের রাজনৈতিক পরিচয়, ধর্মবিদ্বেষী মনোভাব নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। কয়েকটি ইসলামপন্থী সংগঠন কমিটিতে ধর্মীয় বিষয়ে বিশেষজ্ঞ এবং ওলামাদের পক্ষ থেকে সদস্য অন্তর্ভুক্তির দাবি জানায়। এই দাবিতে মিছিল, সমাবেশ ও ঘেরাও কর্মসূচি পালিত হতে থাকে।

এসব সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে কমিটি পুনর্গঠনের বিষয়ে চিন্তা-ভাবনার মধ্যেই শনিবার আকস্মিকভাবে তা বাতিল করা হলো। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।

ট্যাগ: এনসিটিবিজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডপাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাল চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

পরবর্তী

অস্বস্তির মাঝেও স্বস্তির আলো

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে বিশ্রাম নিচ্ছেন, ছাতা ছায়ায় বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্বস্তির মাঝেও স্বস্তির আলো

ঢাকার একটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিট।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬০জন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT