অর্থনীতি

সোলার এনার্জিতে গুরুত্ব, দ্রুত কমবে জ্বালানি সংকট: মাহদী আমিন

সোলার এনার্জিতে গুরুত্ব, দ্রুত কমবে জ্বালানি সংকট: মাহদী আমিন

ছবি: সংগৃহীত।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ী সংগঠন ও গণমাধ্যম ব্যক্তিত্বদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট দ্রুত কাটিয়ে উঠতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সোলার এনার্জিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিগগিরই জ্বালানি সংকট অনেকটাই কেটে যাবে বলে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রীর এই আশ্বাসে আগামী দিনের শিল্প ও বিনিয়োগ নিয়ে ব্যবসায়ীরা আশ্বস্ত হয়েছেন।

সরকার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সোলার এনার্জির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বিষয়:বিদ্যুৎ ও জ্বালানি সংকট মাহদী আমিন সমন্বিত উদ্যোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…