চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ওটিটি লড়াইয়ে সাইয়ারা-কুলি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
নতুন সিনেমার দৃশ্য, প্রেমের মুহূর্ত, বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছরের দুই সুপারহিট ভারতীয় ছবি ‘সাইয়ারা’ ও ‘কুলি’ এবার আসছে ওটিটিতে। বক্স অফিসে ৫০০ কোটির বেশি ব্যবসা করা এই ছবিগুলো নিয়ে দর্শকের আগ্রহ এখন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তিকে ঘিরেই।

মোহিত সুরির পরিচালনায় ১৮ জুলাই মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ বক্স অফিসে ঝড় তোলে। নতুন জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ছবিটি সমালোচক ও দর্শকের কাছ থেকে সমান প্রশংসা পায়।

দেশীয় বক্স অফিসে ৩৯৭.৮৯ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ৫৫০ কোটির বেশি আয় করে নেয় ‘সাইয়ারা’। এখন অপেক্ষা ওটিটি আত্মপ্রকাশের।

সর্বশেষ খবর অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ছবিটির, যদিও নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

অন্যদিকে, রজনীকান্ত অভিনীত তামিল অ্যাকশন থ্রিলার ‘কুলি’ মুক্তি পায় গত আগস্টে। লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত এ ছবিটি শুরুতে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে একসময় রাজত্ব করে এবং হয়ে ওঠে এ বছরের সর্বাধিক আয় করা তামিল ছবি।

এ ছবিরও আয়ের অঙ্ক ছাড়িয়েছে ৫০০ কোটি রুপি। এবার ভক্তদের জন্য সুখবর- আগামী ১১ সেপ্টেম্বর প্রাইম ভিডিওতে তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় একসঙ্গে মুক্তি পাবে ‘কুলি’।

Reneta

দুই ভিন্ন ভাষার হলেও এ বছরের অন্যতম ব্যবসাসফল ছবিগুলো ওটিটিতে আসছে প্রায় একই সময়ে। ফলে, দর্শকের জন্য সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ হয়ে উঠছে এক উৎসবমুখর সময়!

একদিকে নতুন প্রজন্মের তারকাদের আবেগঘন গল্পের ‘সাইয়ারা’, অন্যদিকে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের অ্যাকশনধর্মী ‘কুলি’- ওটিটি রিলিজের পর বোঝা যাবে, দর্শক কোন ছবিটিকে লেটার মার্কস দেন! ওটিটি প্লে এবং ইকোনোমিক টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাকশন থ্রিলারকুলিনেটফ্লিক্সবক্স অফিসবলিউডসাইয়ারাসিনেমাস্ট্রিমিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT