চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবাদ বিনিময়ে চ্যানেল আই অনলাইন ও হিন্দুস্তান টাইমস বাংলার চুক্তি স্বাক্ষর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ০৫, জুন ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন ও হিন্দুস্তান টাইমসের মধ্যে সংবাদ বিনিময় চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ বিনিময়, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সংবাদ সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক সহযোগিতা বাড়াতে চুক্তিবদ্ধ হল চ্যানেল আই অনলাইন এবং ভারতের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হিন্দুস্তান টাইমস বাংলা।

চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। চুক্তিতে সই করেন চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান ও হিন্দুস্তান টাইমস ডিজিটাল স্ট্রিমের প্রধান কনটেন্ট অফিসার প্রসাদ স্যান্যাল।

সেসময় উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের প্রেস সচিব রঞ্জন সেন, চ্যানেল আই’র জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম, অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট এডিটর চকোর মালিথা, চ্যানেল আই অনলাইনের ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদ, ইনপুট এডিটর ফাহমিদা আখতার, আউটপুট এডিটর প্রদীপ চৌধুরী এবং আইটি চিফ সাব্বির হোসেইন।

Banglabid

বিশ্বজুড়ে গণমাধ্যমের ডিজিটালাইজেশনের দিকগুলো তুলে ধরে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে চুক্তি সই অনুষ্ঠানে আলোচনা হয়।

হিন্দুস্তান টাইমস ডিজিটাল স্ট্রিম-এর প্রধান কনটেন্ট অফিসার প্রসাদ স্যান্যাল চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা সংবাদ বিনিময়কে বেশি প্রাধান্য দিচ্ছি। বাংলাদেশের অনেক খবর আমরা অন্য নিউজ এজেন্সির মাধ্যমে দেরি করে পাই, সেগুলো আমরা এখন তাৎক্ষণিক পাবো। পাশাপাশি কলকাতায় হিন্দুস্তান টাইমস বাংলা ও পুরো ভারতে হিন্দুস্তান টাইমসের যে গ্রহণযোগ্যতা আছে সেটা চ্যানেল আই নিতে পারবে। নিউজ শেয়ারিং, নিউজ গ্যাদারিং অনেক সহজ হয়ে যাবে।

Reneta

তিনি বলেন, হিন্দুস্তান টাইমস বাংলা বর্তমানে সম্পূর্ণ ডিজিটাল স্ট্রিমে পরিচালিত হচ্ছে। আমাদের কোন প্রিন্ট বা টিভি মাধ্যম নেই। পুরোপুরি ডিজিটাল মাধ্যম চালিয়ে আমরা মাসে এক কোটি রিডার্স তৈরি করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুক্তি স্বাক্ষরচ্যানেল আই অনলাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি

পরবর্তী

রেকর্ডটা ২২ গ্র্যান্ড স্লামে নিয়ে গেলেন নাদাল

পরবর্তী
নাদাল তার রেকর্ড ২২ গ্র্যান্ড স্লাম জেতার পর খুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ডটা ২২ গ্র্যান্ড স্লামে নিয়ে গেলেন নাদাল

সীতাকুণ্ডে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ধ্বংসপ্রাপ্ত কন্টেইনার. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ডে বিস্ফোরণ: তিনটি তদন্ত কমিটি এবং চিকিৎসা ও স্বাস্থ্য মনিটরিং কমিটি গঠন  

সর্বশেষ

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT