আদালত

বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী ও সুন্দর পরিবেশ সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘শপথ বদ্ধ রাজনীতিবিদ’ প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করায় বিএনপিপন্থী ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সর্বোচ্চ আদালতে একটি আবেদন করা হয়েছে।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালসহ বিএনপি সমর্থিত ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে এই আবেদন করা হয়।

অ্যাডভোকেট মো. নাজমুল হুদার করা আবেদনটি মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যুথি মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে উপস্থাপন করেন।

আবেদনের পক্ষের আইনজীবী নাহিদ সুলতানা যুথি সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল বিষয়টি আপিল বিভাগের শুনানির কার্যতালিকা আসতে পারে।’

বিষয়:আইনজীবী বিচারপতি সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…