চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমসাময়িক নৃত্য: অনুকরণ নয়, নিজস্ব সৃষ্টিশীলতার সন্ধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০২৫
বিনোদন
A A
তিনজন তরুণ সাংস্কৃতিক আলোচনায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

“নৃত্য মানেই চিন্তা। যে চিন্তা সমাজের কথা বলে, মানুষের কথা বলে, নতুনের কথা বলে।” — এভাবেই সমসাময়িক নৃত্যের দর্শন ব্যাখ্যা করলেন নৃত্যশিল্পী ও শিক্ষক অমিত চৌধুরী।

রাজধানীর গ্যেটে ইনস্টিটিউটে বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘সমসাময়িক নৃত্য: ধারণা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার। ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স-এর বাংলাদেশ চ্যাপ্টার ‘নৃত্যযোগ’ আয়োজিত এই সেমিনারে অংশ নেন প্রায় ৩৫ জন নিবন্ধিত অংশগ্রহণকারী।

কনটেম্পরারি ড্যান্স নিয়ে সেমিনার। ছবি: আসিফ মোসাদ্দেক

আলোচক অমিত চৌধুরী বলেন, “আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে—কনটেম্পরারি ড্যান্স মানেই পাশ্চাত্যের অনুকরণ। কিন্তু বিষয়টা মোটেও তা নয়। আমি যে ভরতনাট্যম শিল্পী, সেই আর্টফর্ম দিয়েও বর্তমান সময়ের কথা বলা সম্ভব। তবে তাতে নতুনের পরিচয় থাকতে হবে।”

Banglabid

সেমিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন নৃত্যশিক্ষক ও ভরতনাট্যম শিল্পী জুয়েইরিয়াহ মৌলি। তিনি বলেন, “সমসাময়িক নৃত্যে মূল জিনিস হলো চিন্তা। এ ধারণার শুরু ২০শ শতকের গোড়ায়, আধুনিক নৃত্য থেকে। তবে কনটেম্পরারি আর মডার্ন ড্যান্স এক জিনিস নয়। দুটি সম্পূর্ণ আলাদা জিনিস।”

সমসাময়িক নৃত্যের শেকড় নিয়ে তিনি উল্লেখ করেন, “ইসাডোরা ডানকানকে বলা হয় ‘মাদার অব মডার্ন ড্যান্স’। তিনি প্রথম ব্যালের কঠোর ধারা ভেঙে খালি পায়ে মঞ্চে নেচেছিলেন, যা সে সময় ছিল বিপ্লবাত্মক। সেই আধুনিক ধারা থেকেই ধীরে ধীরে সমসাময়িক নৃত্যের বিকাশ ঘটে। আর এই ধারাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলেন মার্স কানিংহ্যাম, যাকে কনটেম্পরারি ড্যান্সের জনক বলা হয়।”

মৌলি আরও বলেন, “অডিয়েন্স সবসময় নাচ বুঝে ফেলবে—এটা জরুরি নয়। বরং শিল্পী যদি নিজের কাজ নিয়ে পরিষ্কার ধারণা রাখেন, তবে অডিয়েন্স অন্তত কিছু চিন্তা নিয়ে ঘরে ফেরে। আমার কাছে মনে হয়, এই চিন্তার উদ্রেক ঘটানোই কনটেম্পরারি বা সমসাময়িক নৃত্যের মূল লক্ষ্য।”

নৃত্য কর্মশালার অংশগ্রহণকারীরা একটি মঞ্চে একসাথে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ
কনটেম্পরারি ড্যান্স নিয়ে সেমিনার। ছবি: আসিফ মোসাদ্দেক
Reneta

সেমিনারটি সঞ্চালনা করেন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান আনন্দিতা খান। সেমিনারে আরো উপস্থিত ছিলেন নৃত্যযোগের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ তাবাসসুম আহমেদ এবং নির্বাহী সদস্য সৈয়দা সায়লা আহমেদ লিমা।

অংশগ্রহণকারীরা জানান, সমসাময়িক নৃত্য নিয়ে এমন উদ্যোগ তাঁদের ভবিষ্যতের শিল্পচর্চায় স্পষ্ট দিকনির্দেশনা ও অনুপ্রেরণা জোগাবে। বক্তারা নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের নিজস্ব সৃষ্টিশীল ভাষা খুঁজে বের করার ওপর জোর দেন এবং এই সেমিনারকে ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে আখ্যায়িত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যেটে ইনস্টিটিউটড্যান্সনৃত্যনৃত্যের দর্শনলিড বিনোদনসমসাময়িক নৃত্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে ইসির বৈঠক আজ

পরবর্তী

সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও হারল অ্যান্টিগা

পরবর্তী
সাকিব আল হাসান বল হাতে প্রস্তুত, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও হারল অ্যান্টিগা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বিশাল অংশ জুড়ে প্রকৃতিবন্দনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বিশাল অংশ জুড়ে প্রকৃতিবন্দনা

সর্বশেষ

মরিনহোর খুশির কারণ কী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবিদা সুলতানার জন্মদিনে প্রকাশ পেল নতুন রোমান্টিক গান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা মানলেই শত্রু, প্রতিবেশীদের ইরানের কঠোর বার্তা

আগস্ট ২৩, ২০২৬

বিশ্বসাহিত্য কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যায় গাইবেন এক পরিবারের ৩ জন

আগস্ট ২৩, ২০২৬

২৩ বছর অপেক্ষা? অন্তত এই বিষয়ে চান না শান্ত

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT