তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সরকার ভুল তথ্য ও গুজব রটনাকারিদের জবাবদিহিতার আওতায় আনতে একটি কাঠামো তৈরির কথা বিবেচনা করছে।
শনিবার ২০ জানুয়ারি প্রতিমন্ত্রীল ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘যারা বিভ্রান্তি ও গুজব ছড়ায়, তাদের কীভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়, তার জন্য একটি কাঠামো তৈরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’
এছাড়াও তিনি বলেন, অপপ্রচার ঠেকাতে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা যাতে বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে সরকার খুবই সতর্ক।







