চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বন্দর ৬ মাস নৌবাহিনীর পরিচালনায়, এরপরে বিদেশি অপারেটর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পরিচালনায় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে টার্মিনাল ব্যবস্থাপনার উন্নয়ন এবং বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তির প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) এম. সাখাওয়াত হোসেন।

আজ (২ জুলাই) বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিউমোরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য আপাতত ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যেই বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়টি চূড়ান্ত করা হবে।

তিনি আরও জানান, বিশ্বের অন্যতম বৃহৎ পোর্ট অপারেটর প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করার জন্য সরকার ইতিমধ্যে পর্যালোচনা শুরু করেছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চুক্তির আগে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক দিক এবং সক্ষমতা বিবেচনায় বিস্তারিত বিশ্লেষণ করা হচ্ছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বন্দরের অন্যতম ব্যস্ত এবং কৌশলগত গুরুত্বপূর্ণ অংশ। এই টার্মিনালের ব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কন্টেইনার টার্মিনালনৌপরিবহন উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে দাম কমবে ধান-চাল-গম-ভোজ্যতেলসহ ৬০ নিত্যপণ্যের

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ফের ভূমিকম্প অনুভূত

জুন ১১, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘বিশেষ বৃত্তি’র অর্থ প্রদান শুরু

জুন ১১, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT