চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক শিক্ষার কাঠামোগত পরিবর্তন ও গুণগত মান উন্নয়নে ‘কনসালটেন্ট কমিটি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারিতে বই পাবে। হাওর অঞ্চলের শিক্ষকরা নিয়ম অনুযায়ী ‘হাওর ভাতা’ পাবে। হাওর অঞ্চলের শিক্ষকদের স্কুল প্রাঙ্গণে থাকার জন্য একটি-দুটি কক্ষ নির্মাণের পদক্ষেপ নেয়া হবে।

উপদেষ্টা সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো. আতাউল গণি ও জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া উপস্থিত ছিলেন। উপদেষ্টা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

উপদেষ্টা পরে সুনামগঞ্জ জেলার দিরাইস্থ ফিমেইল একাডেমিতে ‘হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়ন’ বিষয়ক আলোচনা সভায় বলেন, সুনামগঞ্জ একটি অবহেলিত অঞ্চল। এখানকার প্রাথমিক বিদ্যালয়গুলো যাতে ভালভাবে চলে সে লক্ষ্যে সকলকে একসাথে কাজ করতে হবে। এক্ষেত্রে কমিউনিটি সমর্থন দরকার। সকলকে উদ্যোগী হতে হবে, যাতে স্কুলগুলো ভালভাবে চলে।

উপদেষ্টা বিকেলে সুনামগঞ্জ জেলার শিল্পকলা একাডেমি চত্বরে সুনামগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার এর উদ্বোধন করেন। তিনি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

উপদেষ্টা বলেন, শহীদ মিনার আমাদের প্রেরণার স্থান। যখনই কোন সঙ্কট দেখা দেয় তখনই শহীদ মিনার প্রেরণার স্থান হয়ে ওঠে। কিছুদিন আগে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেছে। বৈষম্যহীনতার বিরুদ্ধে এ অভ্যুত্থান। বৈষম্য দূর করতে সরকার পদক্ষেপ নিচ্ছে। এগুলো দূর করা কঠিন। ধারাবাহিকভাবে কাজ করতে হবে। বারবার শহীদ মিনারে ফিরে আসতে হবে।

Reneta

উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার কাঠামোগত পরিবর্তন ও গুণগত মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে কনসালটেন্ট কমিটি গঠন করা হয়েছে। তিনি আবারও বলেন, জানুয়ারিতে প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা পরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ‘সুনামগঞ্জ এর উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তৃতা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দারপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা

পরবর্তী

বেনাপোল দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

পরবর্তী

বেনাপোল দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

'হাইজিন ফর অল, পাওয়ার ফর হার' হারপুন লিক্যুইডের সচতনতামূলক ক্যাম্পেইন

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT