চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার ঘটনায় সন্দেহভাজন একজন আটক

মোঃ শফি উল্লাহ রিপন মোঃ শফি উল্লাহ রিপন
১:২০ অপরাহ্ণ ১৫, মে ২০২৬
- সেমি লিড, জনপদ, ফেনী
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন নির্মাণ শ্রমিক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। জানা গেছে, কিস্তির টাকা পরিশোধের জন্য কানের দুল ছিনতাই করতে গিয়ে শ্বাসরোধ করে সৌদি প্রবাসীর স্ত্রী রিনা আক্তারকে হত্যা করেছেন তিনি।

বৃহস্পতিবার ১৪ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-র ফেনীর পুলিশ সুপার উক্য সিং রাত সাড়ে ৯ টায় সাংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

অভিযুক্ত সাইফুল ইসলাম (২৯) শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলীর ছোসনা গ্রামের আবুল খায়ের ছেলে।

সাংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, নির্মাণ শ্রমিক সাইফুল ইসলামকে কিস্তির টাকা পরিশোধের জন্য স্থানীয় ব্র্যাক ব্যাংকের লোকজন তার বাড়িতে গিয়ে তাকে অপমান অপদস্ত করেন। এরপর তিনি কিস্তির টাকা পরিশোধের জন্য ব্যাকুল হয়ে পড়েন। পরে সাইফুল ইসলাম পরিকল্পনা করেন তার মালিকের কানের স্বর্ণের দুল ছিনতাই করে বিক্রি করে কিস্তির টাকা পরিশোধ করবেন।

ঘটনার দিন মঙ্গলবার বিকেলে সৌদি প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (৪০) কাজ পরিদর্শন করতে তাদের নির্মাণাধীন বাড়িতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে সাইফুল ইসলাম রিনা আক্তারের গলা পেঁচিয়ে ধরে তার কানে থাকা দুটি দুল ছিনিয়ে নেন। এ সময় সাইফুল তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এসময় ঘটনাস্থলেই রিনা আক্তার মারা যান। তারপর সাইফুল ইসলাম রিনা আক্তারের লাশ বালু চাপা দিয়ে গুম করার চেষ্টা করেন।

এক পর্যায়ের সাইফুল ইসলাম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে মোহাম্মদ আলী বাজারে ছিনিয়ে নেওয়া ১ আনা ৪ রক্তি ওজনের স্বর্নের এক জোড়া কানের দুল মোহাম্মদ আলী বাজার লোকনাথ স্বর্ণ দোকানে ১৫ হাজার টাকায় বিক্রি করে চট্টগ্রামে পালিয়ে যায়।

Reneta

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-র চৌকস একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রামের বায়োজিদ এলাকায় একটি বাসা থেকে সকালে তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারের চোসনা এলাকায় এক সৌদি প্রবাসী মানিক মিয়ার স্ত্রীকে হত্যা করে লাশ তারই নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের বালুর নিচে পুঁতে রাখেন। ঘটনার দিন সন্ধ্যায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে গতকাল বুধবার নামাজের জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়েছে।

এই ঘটনায় তার বড় ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

নিহত রিনা আক্তার স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী মো. মানিক মিয়ার স্ত্রী। তাদের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। মানিক মিয়া বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্মাণ শ্রমিক আটকপ্রবাসীর স্ত্রী হত্যাফেনী
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT