আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: মহান বিজয়কে নষ্ট করার জন্য এখনও চক্রান্ত চলছে। জঙ্গিবাদী, সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি আজ ষড়যন্ত্র শুরু করেছে বিজয়কে নস্যাৎ করতে।
শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সংবাদিদের কাছে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন: এ অশুভ শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সে পরাজিত শক্তিকে প্রতিহত করব, সম্পূর্ণভাবে পরাজিত করবো এই হোক আজকের শপথ।







