চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৪ রাজনৈতিক দলকে ১৬৬টি সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের কাজ আগামী নির্বাচন আয়োজনে বাধা হবে না বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সোমবার (১০ মার্চ) সকালে সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, আগামী ডিসেম্বর মাসে নির্বাচন করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। ঐকমত্য কমিশনের কাজ হচ্ছে সংস্কার ইস্যুতে ঐকমত্য তৈরি করা। এই কমিশন তাদের কাজ করবে। আর নির্বাচন কমিশন ও সরকার নির্বাচন আয়োজনের কাজ এগিয়ে নেবে।

তিনি জানান, এখন পর্যন্ত এই কমিশন ৩৪টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব আকারে ১৬৬টি সুপারিশ পাঠিয়েছে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ ৭০টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ২৭টি, বিচার বিভাগ সংক্রান্ত সুপারিশ ২৩টি, জনপ্রশাসনে ২৬টি এবং দুর্নীতি দমনের সুপারিশ নেয়া হয়েছে ২০টি।

সংস্কার বাস্তবায়ন কিভাবে হবে সেটি নিয়েও বিস্তারিত জানানো হয়েছে লিখিত বক্তব্যে।

ঐকমত্য কমিশন জানায়, অধ্যাদেশ, গণভোট, গণপরিষদ, নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারসহ ছয়টি পন্থায় সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়েও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত চাওয়া হয়েছে।

Reneta

কবে নাগাদ এই সংস্কার করা হবে, কিংবা দলগুলো ঐকমত্যে না পৌঁছালে সংস্কার কিভাবে হবে- এসব প্রশ্নও আসে সংবাদ সম্মেলনে।

জবাবে অধ্যাপক রীয়াজ বলেন, ১৫ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়েছে। ঐকমত্য কমিশন চেষ্টা করবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে। আগামীকাল যদি সকল রাজনৈতিক দল একমত হয় সুপারিশগুলোতে, তাহলে পরশুই কাজ শেষ হয়ে যাবে।

তিনি জানান, এই সংস্কার শুধু আগামী নির্বাচন কেন্দ্রিক না। এই সংস্কার প্রস্তাব আগামী দিনের বাংলাদেশের সনদ। অধ্যাপক রীয়াজ বলেন, মতামতের জায়গা রাখা হয়েছে। যেকোন দল বা জোটের মতে না মিললে তারা নতুন করে মত দিতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৪টি রাজনৈতিক দলঐকমত্য কমিশনের চিঠিজাতীয় ঐকমত্য কমিশনরাজনৈতিক দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জুন ২৩, ২০২৬

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

জুন ২৩, ২০২৬
অসুস্থ ৪০ শিক্ষার্থী

টাঙ্গাইলে টিউবওয়েলের পানিতে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৪০ শিক্ষার্থী

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ২৩, ২০২৬
ছবি: মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি সাংবাদিক হামিদুল হক মানিক।

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি হয়েছেন মানিক

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT