বিনোদন

চলে গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ তারকা কনি চিউমে

কনি চিউমে তারকা হিসেবে পরিচিত আফ্রিকার ঐতিহ্যবাহী পোশাক পরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রে আফ্রিকার ঐতিহ্যবাহী পোশাক পরা একজন মহিলাকে দেখা যাচ্ছে, যা কালো ও বাদামী রঙের।. Channel i News – চ্যানেল আই নিউজ

দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী কনি চিউমে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ এবং বিয়ন্সের ‘ব্ল্যাক ইজ কিং’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের গার্ডেন সিটি হাসপাতালে মারা গেছেন চিউমে। তার পরিবারের সদস্যরা ইনস্টাগ্রামে মৃত্যুর খবরটি জানিয়েছেন। মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

পরিবারের তরফ থেকে দেয়া বিবৃতিতে লেখা হয়েছে, ‘দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত পুরস্কার বিজয়ী অভিনেত্রী কনি চিউমে আর নেই।’ আরও লেখা হয়েছে, ‘পরিবারের এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করছি। বিস্তারিত জানানো হবে।’

মৃত্যুকালে কনি চিউমে চার সন্তান রেখে গেছেন। তিনি ১৯৮৫ থেকে ২০০৪ পর্যন্ত বৈবাহিক সম্পর্কে ছিলেন। এরপর তার বিচ্ছেদ হয়ে যায়।

বিষয়:ব্ল্যাক প্যান্থার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…