জনপদ

রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ২ জন গ্রেপ্তার

রাজশাহী পুলিশ স্টেশন ভবনের ছবি, শহরের কেন্দ্রে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী পুলিশ স্টেশন ভবনের ছবি, শহরের কেন্দ্রে অবস্থিত, সাধারণ জনগণের জন্য নিরাপত্তা প্রদান করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহীতে এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের ওপর হামলার ১৩ দিন পর জড়িতদের মধ্যে এজাহার ভুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় আরএমপির রাজপাড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, এজাহারভুক্ত আসামী বিএমডিএর ভান্ডাররক্ষক মো. জীবন ও গাড়িচালক সবুর। তাদের সকালে ঢাকা থেকে রাজপাড়া থানায় নিয়ে আসা হয়।

গত ৫ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় লাইভ চলাকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ- বিএমডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম।

এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রাতেই মহানগরীর রাজপাড়া থানায় বিএমডিএর নির্বাহী পরিচালকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে মামলা দায়ের করা হয়।

বিষয়:আসামী গ্রেফতাররাজশাহীসাংবাদিকদের উপর হামলা
প্রতিবেদক

আবুসালেহ ফাত্তাহ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…