চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে যা বললেন কংগ্রেস নেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক নিয়ে কংগ্রেস নেতার মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য অনেক কিছু করেছেন উল্লেখ করে ভারতের সাবেক কূটনীতিক, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার বলেছেন, শেখ হাসিনার যতদিন ইচ্ছা ভারতে থাকতে দেয়া উচিত। সেটা জীবনের শেষদিন পর্যন্তও হতে পারে। তাকে থাকতে দেওয়া উচিত।

রোববার (১২ জানুয়ারি) ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়, ১৬তম এপিজে কলকাতা সাহিত্য উৎসবের ফাঁকে এক সাক্ষাৎকারে আইয়ার এসব কথা বলেন।

এসময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গত মাসে ঢাকায় গিয়ে সেখানকার কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন বলে আনন্দ প্রকাশ করেন মণি শংকর আইয়ার। তিনি বলেন, এই আলোচনা ধারাবাহিক হওয়া উচিত এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দিল্লির মন্ত্রী পর্যায়ের যোগাযোগ স্থাপন করা উচিত।

Banglabid

হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের দাবি সম্পর্কে তিনি বলেন, আমি আশা করি আমরা কখনই দ্বিমত পোষণ করব না যে শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো করেছেন। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। আমি মনে করি, যতদিন তিনি চান, আমাদের উচিত তাকে আশ্রয় দেওয়া, এমনকি সারা জীবনের জন্যও।

৫ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন গণ-বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মাধ্যমে তার ১৬ বছরের শাসনের পতন ঘটে। তখন থেকে ৭৭ বছর বয়সী শেখ হাসিনা ৫ ভারতে বসবাস করছেন।

কংগ্রেস নেতা বলেন, এটা সত্য যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, তবে যেভাবে প্রচার হচ্ছে সেভাবে না। বেশিরভাগ ক্ষেত্রেই হাসিনার সমর্থকদের উপর আক্রমণ হচ্ছে।

Reneta

তিনি বলেন, তারা (হিন্দুদের উপর আক্রমণের প্রতিবেদন) সত্য কিন্তু অতিরঞ্জিত, কারণ অনেক সংঘাত রাজনৈতিক মতপার্থক্য নিরসনের বিষয়েই বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কংগ্রেস নেতাক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীশেখ হাসিনাশেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে তিনটি রাস্তা খোলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT