চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক কারবার নিয়ে দ্বন্দ্ব, বন্ধুকে শ্বাসরোধে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৪
অপরাধ
A A
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ের কারিগরগঞ্জ, ঢাকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ট্রাংকের ভেতরে তোশক মোড়ানো দীপঙ্কর হাওলাদার ওরফে মো. সুমন (৩৪) নামে এক ট্রাকচালকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যার নেপথ্যের কারণ খুঁজে পেয়েছে র‌্যাব। মূলত মাদক কারবারের টাকা ভাগবাটোয়ারা নিয়ে সুমনের সাথে বন্ধু ট্রাকচালকদের দ্বন্দ্ব বাধে। এর জেরে তাকে ডেকে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।

হত্যার পর লাশ গুম করতেই ট্রাংকের ভেতর ঢুকিয়ে ফেলে দিয়েছিল হত্যাকারীরা। সেই সাথে এ ঘটনায় জড়িত আল আমিন (২৫) নামে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

নিহত দীপঙ্কর হাওলাদার আনুমানিক পাঁচ বছর পূর্বে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্মগ্রহণ করেন ও মো. সুমন নাম দিয়ে সুবর্ণা ওরফে পারভিনকে ইসলামী শরীয়ত মতে বিয়ে করেন। গত ১৮ জুন থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে তার লাশ উদ্ধার করে র‌্যাব ও পুলিশ।

এ ঘটনায় আল আমিনকে গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র‌্যাব। এর আগে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার এ বিষয়ে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।
Banglabid

তিনি বলেন, গত ২৩ জুন সকাল আটটায় পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের জাজিরা বোটঘাট সংলগ্ন ব্রিজের নিচে একটি বড় ট্রাংকের ভেতর তোশকে মোড়ানো অবস্থায় ওই হত্যাকাণ্ডের মরদেহটি উদ্ধার করা হয়।হত্যাকাণ্ডের রহস্য উদ্ধারে তার নেতৃত্বাধীন একটি দল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য-প্রযুক্তির সহায়তায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করতে সমর্থ হয় এবং তাদের সন্ধানে অভিযান চালাতে থাকে। এর মাঝেই পুলিশ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করে। নিহত ব্যক্তি পটুয়াখালী জেলার বাউফল থানার দেবেন্দ্র হাওলাদারের ছেলে দীপঙ্কর হাওলাদার ওরফে দিপু হাওলাদার ওরফে মো. সুমন (৩৪)। পরে সুমনের মা মিনতি হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

এএসপি এম জে সোহেল বলেন, দীপঙ্কর হাওলাদার বছর পাঁচেক আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ ও মো. সুমন নাম ধারণ করেন। তিনি সুবর্ণা ওরফে পারভিন নামের একজন মুসলিমকে ইসলামি শরিয়তমতে বিয়ে করেন। এতে পরিবারের সঙ্গে তার সম্পর্কচ্ছেদ ঘটে। পারভিনের মাধ্যমে সুমনের মা জানতে পারেন, আরিফ ও বাবু নামের দুই ব্যক্তির সঙ্গে সুমনের পরিচয় ছিল এবং তাদের বাসায় যাতায়াত করতেন।

গত ১৮ জুন সুমন তার দুই বন্ধু আরিফ ও বাবুর সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা করে। পরদিন তার ঢাকায় পৌঁছার কথা ফোনে স্ত্রী পারভিনকে জানান। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পারভিন।

Reneta

এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি দল ৪ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের পুলপাড় বটতলা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মো. আল আমিনকে গ্রেপ্তার করে।

আল আমিনকে প্রাথমিক জিঞ্জাসাবাদের সূত্রে র‌্যাব জানায়, সুমন, আরিফ, বাবু ও আল-আমিন পেশায় ট্রাকচালক। এই পেশার আড়ালে তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। সাত-আট বছর ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে পটুয়াখালী, কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

মাদক বিক্রির সিন্ডিকেট এবং টাকার ভাগাভাগি নিয়ে সুমনের সাথে বিরোধ সৃষ্টি হয় আল-আমিন, আরিফ ও বাবুর। এর জেরে তারা সুমনকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী সুমনকে পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসেন আল-আমিন, আরিফ ও বাবু। কেরানীগঞ্জে আল-আমিনের ভাড়া বাসায় রাত ৯টা থেকে ১১টার মধ্যে তারা সুমনকে শ্বাসরোধে হত্যা করেন। লাশ গুম করার জন্য সেটি তোশক দিয়ে মুড়িয়ে ভরা হয় বড় ট্রাংকে। পরে একটি ট্রাকে করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার জাজিরা বোটঘাট ব্রিজ সংলগ্ন একটি রাস্তার পাশে ট্রাংকটি ফেলে যায়।

পরদিন সকালে স্থানীয় লোকজন ট্রাংকটি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে সেটি উদ্ধার করে এবং এর ভেতর তোশকে মোড়ানো মরদেহটি পায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদক কারবারর‍্যাব-১০শ্বাসরোধ হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতালে নাফীস ইকবালের অবস্থা ‘স্থিতিশীল’

পরবর্তী

খেলতে খেলতেই হার্ট অ্যাটাক, মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর

পরবর্তী
চেস খেলছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর, হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলতে খেলতেই হার্ট অ্যাটাক, মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর

জেডিএসইউএসটি এর লোগো, যেখানে একটি হাত উপরে নির্দেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুমোদন পাচ্ছে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT