বিনোদন

শুক্রবার ঢাকায় গাইবেন কলকাতার অনিন্দ্য-রূপমরা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’ ও ‘ফসিলস’ ছাড়াও কনসার্টে পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড ‘ওয়ারফেজ’ ও ‘আভাস’

কলকাতার শিল্পীরা ঢাকায় গানের পরিবেশনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার শিল্পীরা শুক্রবার ঢাকায় গানের পরিবেশনা করছেন, যেখানে দর্শকরা উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হচ্ছে ওপেন এয়ার কনসার্ট। নতুন বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে এই কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ কনসার্টে পারফর্ম করবে কলকাতার জনপ্রিয় দুই ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’ ও ‘ফসিলস’।

কলকাতার জনপ্রিয় এই দুই ব্যান্ড ছাড়াও কনসার্টে পারফর্ম করবে ঢাকার শ্রোতাপ্রিয় দুই ব্যান্ড ‘ওয়ারফেজ’ ও ‘আভাস’।

শুক্রবার বিকাল ৪টা থেকে শুরু হবে সবার জন্য উন্মুক্ত এই কনসার্ট। আয়োজকরা জানিয়েছেন, কনসার্টে  নবীনদের জন্য আলাদা জায়গা থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও থাকবে আলাদা জায়গা।

এর আগে ২ নভেম্বর নতুন বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে কনসার্ট আয়োজনের কথা ছিলো। তখন গান গাওয়ার কথা ছিল নগরবাউল জেমসের, তালিকায় ছিলো ‘ফসিলস’। নতুন সিডিউলের এই কনসার্ট আয়োজনের সময় জেমস অবস্থান করছেন লন্ডনে।

বিষয়:অনিন্দ্য আভাস কনসার্ট গান ঢাকা বিশ্ববিদ্যালয় তানযীর তুহিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…