আন্তর্জাতিক

ইমরান খানকে নিয়ে উদ্বেগের জট খুললো, মিলল দেখা করার অনুমতি

ইমরান খানকে নিয়ে উদ্বেগ, সাক্ষাতের দাবি পিটিআইয়ের. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তিন সপ্তাহের বেশি সময় ধরে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তাঁর স্বজন ও দলীয় কর্মীদের দেখা করতে না দেওয়ায় যে উদ্বেগ দেখা দিয়েছিল তার জট খুলছে। তিনি জীবিত আছেন এবং তাকে বোন ডা. উজমা খানের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার ২ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য নিয়ে কয়েক সপ্তাহ ধরে জল্পনা-কল্পনার পর ইমরান খানকে দেখতে কারাগারে যাচ্ছেন তার বোন। এরআগে, তিন সপ্তাহের বেশি সময় ধরে দেখা করতে না দেওয়ায় ইমরান খানকে নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়। এক পর্যায়ে ছড়িয়ে পড়ে তার ‘মৃত্যু’ হয়েছে। ইমরানের খানের তিন বোন নওরীন নিয়াজি, আলেমা খান এবং উজমা খান জানিয়েছিলেন, দেখা করতে চাওয়ায় তাদের উপর হামলা করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২২ সালের সংসদীয় ভোটে পরাজয়ের পর দুর্নীতির অভিযোগে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী করা হয় ইমরান খানকে। এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিতি করেছেন তিনি।

এর আগে ২৫ দিন ধরে ইমরান খানের দেখা বা সাক্ষাৎ না পাওয়ায় উদ্বেগ আরও তীব্র হয়। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাগারে রয়েছেন।

বিষয়:ইমরান খান পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…