নতুন শিক্ষাক্রমে বোর্ড পরীক্ষার ৫০ শতাংশ নম্বর শিক্ষকদের হাতে দেওয়ায় কোচিং করার বিষয়টি বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। চ্যানেল আইয়ে পাঠানো এক শিক্ষার্থীর চিঠিতেও এমন কথা উঠে এসেছে। মন্ত্রণালয় ও শিক্ষাবিদরা বলছেন, এমন আশঙ্কা দূর করতে শিক্ষকদের প্রশিক্ষণসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।







