অপরাধ

ডিবি প্রধানের নেতৃত্বে কলকাতায় ৪ সদস্যের প্রতিনিধি দল

এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড

কলকাতায় ডিবি প্রধানের নেতৃত্বে প্রতিনিধি দল আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় ডিবি প্রধানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বিমানবন্দরে আসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশিদের নেতৃত্বে ৪ সদস্য আজ সকালে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন। দলে রয়েছেন ঢাকার ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।

রোববার (২৬ মে) সকালে বিমানবন্দরে ডিবি প্রধান বলেন, হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পালিয়েছেন বলে ধারণা ডিবির। তাকে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে।

মহানগর গোয়েন্দা প্রধান জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবেন। এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবেন।

বিষয়:আখতারুজ্জামান শাহীন আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড ডিবি প্রধান হারুন অর রশীদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…