অপরাধ

ডিবি থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে হারুন

ডিবিপ্রধানের আশ্বাসে পরিবারের সদস্যরা শান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিবিপ্রধানের আশ্বাসের পর ‘হেফাজতে থাকা’ পাঁচ সমন্বয়কের পরিবারের প্রতিক্রিয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সহ ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

আজ বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এই পদায়ন করা হয়।

ওই আদেশে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) ড. খঃ মহিদ উদ্দিন কে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ঢাকা মহানগর পুলিশ; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান কে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) ঢাকা মহানগর পুলিশ; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ কে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ঢাকা মহানগর পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে।

বিষয়:ডিএমপি ডিবি প্রধান হারুন অর রশীদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…