বাংলাদেশ

আরও ২২ জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ সরকারের জাতীয় পরিচয়পত্র লোগো, সবুজ ও লাল রঙে ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের জাতীয় পরিচয়পত্রের লোগো, সবুজ বৃত্তের মধ্যে লাল রঙে বাংলাদেশের মানচিত্র. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এবার ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ২২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

তিনি বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত, প্রশ্নবিদ্ধ নির্বাচনে যেসব জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন তারা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অপরাধ করেছেন, তারা কোনো প্রতিবাদ করেনি।

তিনি জানান, যাদের চাকরির বয়স ২৫ এর বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। আর যাদের চাকরির বয়স ২৫ এর কম তাদেরকে ওএসডি করা হচ্ছে।

বিষয়:জেলা-প্রশাসক বাধ্যতামূলক অবসর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…