চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে আসছে নতুন দেশাত্মবোধক গান ‘জননী জন্মভূমি’

জাহিদ রহমানজাহিদ রহমান
৪:৪৬ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৩
বিনোদন, শিল্প সাহিত্য
A A

সুরকার এবং গায়ক রিপন চৌধুরী এবার অবন্তী সিঁথির কণ্ঠে তুলে দিয়েছেন একটি দেশের গান। গানটি রিলিজ হবে সামনে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে। ‘জননী জন্মভূমি’ শীর্ষক এ গানটির যাবতীয় কাজ সম্পন্ন হওয়ার পথে। ইতোমধ্যেই গানটির রেকর্ডিং শেষ করা হয়েছে। এখন পোস্ট রেকর্ডিং এর কাজ চলছে।

রাজধানীর স্টুডিও এসএমএস-এ গানটি রেকর্ড করা হয়। গানটি লিখেছেন গীতিকবি অমিতাভ দাশ হিমু। সুরকার রিপন চৌধুরী গানটি নিয়ে খুবই আশাবাদী। তার মতে, দেশ নিয়ে লেখা এই গানটি অবশ্যই শ্রোতারা পছন্দ করবে। দ্রুত এই গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ করা হবে।

এর আগেও রিপন চৌধুরীর সুর ও সঙ্গীত আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর একটি গান করেন প্রতিভাবান শিল্পী অবন্তী সিঁথি। ‘টুঙ্গিপাড়ার সেই খোকাটার গল্প’ শীর্ষক এই গানটিরও রচনা করেন গীতিকবি অমিতাভ দাশ হিমু।

রিপন চৌধুরী অনেকদিন ধরে গান এবং সুরারোপ করেন। তপন চৌধুরী, ফাহমিদা নবীসহ দেশের স্বনামধন্য অনেক শিল্পীই তার সুরের গান গেয়েছেন। সম্প্রতি তার লেখা ও সুরের একটি গানে কণ্ঠ দেন প্রখ্যাত শিল্পী কানাডা প্রবাসী তপন চৌধুরী। ‘কিছুটা সময়’ শিরোনামের গানটিতে তাঁর সাথে কণ্ঠ মেলান জান্নাতে রোম্মান তিথি। এবারের দুর্গাপুজোর আগে তপন চৌধুরী দুই সপ্তাহের জন্য বাংলাদেশে এলে এই গানটিতে কণ্ঠ দেন। ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গানটি শুনতে পাওয়া যায়।

সঙ্গীত নিবেদিত প্রাণ রিপন চৌধুরী রেডিও ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। ভালো গিটার বাজান, গিটারের শিক্ষকও তিনি। এ পর্যন্ত শতাধিক গানে সুর করেছেন। দৈনিক কালের কণ্ঠের শুভসংঘের থিম সংসহ অনেক প্রতিষ্ঠানের তিনি থিম সং করেছেন। গত বছর প্রয়াত প্রখ্যাত শিল্পী ও সুরকার লাকী আখন্দ এবং আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেও তিনি একটি গানের সুর ও সঙ্গীতের আয়োজন করেন। যে গানটি পরিবেশন করেন কলকাতার শিল্পী রুপম কর বাগচি। রিপন চৌধুরী জানিয়েছেন অবন্তী র্সিথির ‘জননী জন্মভূমি’ শীর্ষক গানটি তিনি যত্ন সহকারে করেছেন। গানটি শ্রোতারা পছন্দ করলে তার শ্রম স্বার্থক হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবন্তী সিঁথিগানবিজয় দিবসসুরকার রিপন চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT