লক্ষ্মীপুর ও যাত্রীবাড়ীতে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে নিহতদের পরিবারকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দাখিল করেন।
যে দুই শিক্ষার্থী হত্যার বিচার চাওয়া হয়েছে তার হলেন, দনিয়া কলেজের বিএ (পাস) কোর্সের ছাত্র সাকিব হাসান এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ওসমান গণি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) (এ), ৩(২) (গ), ৩(২) (এইচ), ৪(১) এবং ৪(২) ধারা অনুযায়ী গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিহত সাকিব হাসানের বাবা মো. মর্তুজা আলম এবং ওসমান গণির বাবা মো. আব্দুর রহমান অভিযোগ দুটি দাখিল করেন।








