চট্টগ্রাম

সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ পর্যন্ত বাণিাজ্যকভাবে ফেরি চালু সোমবার

সীতাকুণ্ড থেকে সন্দ্বীপের জন্য চলমান ফেরি. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ড থেকে সন্দ্বীপের মধ্যে চলমান ফেরি, বাংলাদেশের নদী পথে পরিবহন সেবা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামের দ্বীপ জনপদ সন্দ্বীপের মানুষের শত বছরের যাতায়াত কষ্টের অবসান ঘটতে যাচ্ছে। ১৮ কিলোমিটার সাগরপথে পরীক্ষামূলকভাবে ফেরি চালু হয়েছে। বাণিজ্যিকভাবে চালু হবে আগামীকাল সোমবার (২৪ মার্চ)।

যাতায়াত সংকটের অবসানে খুশি দ্বীপবাসী। সন্দ্বীপের ৫ লাখ মানুষের দুর্ভোগ অবসানে চালু হচ্ছে ফেরি চলাচল। বাণিজ্যিকভাবে চালুর পর প্রতিদিন একবার যাওয়া-আসা করবে এই ফেরি। পারাপার করতে পারবে ২৫ থেকে ৩০টি প্রাইভেট কার কিংবা ১০ থেকে ১২টি বড় ট্রাক। উঠতে পারবেন ২৫০ থেকে ৩০০ যাত্রী।

বিআইডব্লিউটিএ-এর নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ফেরি চালু হওয়ার পর চট্টগ্রাম থেকে সন্দ্বীপে চলাচল করবে বেশ কয়েকটি পরিবহন। ঢাকা ও গাজীপুর থেকে বিআরটিসির দুটি এসি বাস ফেরিযোগে সরাসরি যাবে সন্দ্বীপে।

বিষয়:সন্দ্বীপ সীতাকুণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…