ক্রিকেট

বেথ-কিং জুটিতে দারুণ প্রত্যাবর্তন অজিদের, পাকিস্তানের বড় হার

অজিদের ক্রিকেটাররা বেথ-কিং জুটিতে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দারুণ প্রত্যাবর্তন দেখাল অস্ট্রেলিয়া। পাকিস্তান বোলারদের তাণ্ডবে ১১৫ রানে ৮ উইকেটর পতন ঘটেছিল অজিদের, সেখানে থেকে বেথ মুনি এবং অ্যালান কিং হাল ধরেন। ৯৭ বলে ১০৬ রানের বিধ্বংসী জুটিতে দলটি পায় জয়ের মতো সংগ্রহ। তাতে পাকিস্তানকে হারিয়েছে ১০৭ রানে।

কলম্বোয় টসে জিতে অজিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ফাতিমা সানা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রানের পুঁজি গড়ে অ্যালিসা হিলির দল। জবাবে ৩৬.৩ ওভারে ১১৪ করে গুটিয়ে যায় পাকিস্তান।

প্রথমে নেমে ৩০ রান তুলতেই আউট হন দুই অজি ওপেনার হিলি এবং ফোবি লিচফিল্ড। হিলি ২৩ বলে ২৩ এবং লিচফিল্ড ২২ বলে ১০ করেন। পরে পড়তে থাকে একের পর এক উইকেট। ৭৬ রানে তারা হারায় ৭ ব্যাটার। অ্যালিস পেরি ১১ বলে ৫ রান করে ফেরেন নাশরা সান্ধুর বলে।

একপ্রান্ত আগলে রাখেন বেথ মুনি। ১১৫ রানে ৮ উইকেট পতনের পর মাঠে নামেন কিং। বেথের সাথে গড়েন বিশাল জুটি। ১১টি চারের সাহায্যে মুনি ১১৪ বলে ১০৯ রান করে আউট হন ফাতিমার বলে। ৩টি করে চার ছয়ের সাহায্যে ৪৯ বলে অপরাজিত ৫১ করেন কিং।

পাকিস্তানের হয়ে সিন্ধু নেন ৩টি উইকেট। ফাতিমা এবং রামিন শামিম পান ২টি করে উইকেট। ডিয়ানা বেগ এবং সাদিয়া ইকবাল পান একটি করে উইকেট।

পরে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ৫০ রানের আগেই ৬ উইকেট যায় সাজঘরে ফেরত। ৮ রানে প্রথম উইকেট হারায় তারা, ওপেনার সাদাফ সামস, ১০ বলে ৫ করে ফেরেন কিম গারথের বলে। ২৪ রানে আরেক ওপেনার মুনিবা আলি ফেরেন মেগান শুটের বলে, করেন ১২ বলে ৩ রান।

পাকিস্তানের হয়ে একমাত্র সিদরা নাওয়াজ ৫২ বলে ৩৫ করে ফেরেন অ্যাসলে গার্ডনারের বলে। কোন ব্যাটার সুবিধা করতে না পারলে ১১৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।

অস্ট্রেলিয়ার হয়ে কিম পান ৩টি উইকেট। শুট এবং এনাবেল সাউদারল্যান্ড পান ২টি করে উইকেট। কিং, গার্ডনার এবং জর্জিয়া ওয়ারেহাম নেন ১টি করে উইকেট।

বিষয়:অস্ট্রেলিয়া কলম্বো পাকিস্তান মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…