আন্তর্জাতিক

উড়োজাহাজ দুর্ঘটনার ৪০ দিন পর চার শিশুকে জীবিত উদ্ধার

বনজঙ্গলে চার শিশুকে জীবিত উদ্ধার করছে সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বনজঙ্গলে চার শিশুকে জীবিত উদ্ধার করছে সেনা সদস্যরা, উদ্ধার কার্যক্রম চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

কলম্বিয়ার অ্যামাজন জঙ্গলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার এক মাসেরও বেশি সময় পরে চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।

তিনি বলেন, কয়েক সপ্তাহ খোঁজাখুঁজির পর শিশুদের খুঁজে পাওয়াটা পুরো দেশের জন্য আনন্দের। এটি একটি জাদুকরী দিন। শিশুরা একা ছিল জঙ্গলে, তাদের বেঁচে থাকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বিবিসি জানায়, গত ১ মে চার শিশু ও তাদের মা, উড়োজাহাজের পাইলট, সহকারী পাইলটসহ উড়োজাহাজটি অ্যামাজন জঙ্গলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় শিশুদের মা’সহ উড়োজাহাজের পাইলট এবং সহকারী পাইলট মারা যান।

প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ ভাইবোনদের সাথে যত্নশীল সামরিক সদস্য এবং আদিবাসী সম্প্রদায়ের বেশ কয়েকজন সদস্যের একটি ছবি শেয়ার করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে শিশুরা চিকিৎসা নিচ্ছে এবং তাদের অভিভাবক হিসেবে তাদের দাদার সাথে যোগাযোগ করা হয়েছে। শিশুদের কলম্বিয়ার রাজধানী বোগোটায় নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে তাদের অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উড়োজাহাজ সেসনা ২০৬ বিমানটি দুর্ঘটনার আগে অ্যামাজনাস প্রদেশের আরাকুয়ারা থেকে সান জোসে দেল গুয়াভিয়ারে যাচ্ছিল, তখন ইঞ্জিন বিপর্যয়ে তাদের উড়োজাহাজে সতর্কতা সংকেত উঠে। শিশুদের মা এবং দু’জন পাইলটের মরদেহ দুর্ঘটনাস্থলে পাওয়া গেছে।

বিষয়:উড়োজাহাজ দুর্ঘটনা কলম্বিয়া জীবিত উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…