গাজীপুর

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু ঘটনাস্থলে মানুষ ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে একটি রাস্তার দৃশ্য, যেখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে এবং ট্রাক ও অন্যান্য যানবাহন পার্শ্ববর্তী।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত মোহাম্মদ জোবায়ের হোসেন (১৭) ময়মনসিংহের কান্দিপাড়া এলাকার আব্দুর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুরের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

জোবায়ের হোসেন ময়মনসিংহের পাগলা থানার লংগাইর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

মাওনা হাইওয়ে থানার ওসি এ আর এম আল মামুন জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেল যোগে ময়মনসিংহের পাগলা থানা এলাকার গ্রামের বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে শ্রীপুরের এমসি বাজার এলাকায় পৌঁছালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী কভার্ডভ্যান পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই জোবায়ের নিহত হন। কভার্ডভ্যানটি পালিয়ে যায়।

নিহতের চাচাতো ভাই মোহাম্মদ বেলালী জানান, জোবায়ের বৃহস্পতিবার সকালে নিজের মোটরসাইকেলটি সার্ভিসিং করাতে শ্রীপুরের মাওনা-চৌরাস্তা এলাকায় গিয়েছিল, সার্ভিসিং শেষে ফেরার পথে ওই সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়।

বিষয়:কলেজ ছাত্রের মৃত্যু সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…