চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট’র সমাবেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৩
বাংলাদেশ, রাজনীতি
A A
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।  সেসময়  সংগঠনের নেতারা ২১ নভেম্বর সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি ঘোষণা করেন।

শনিবার ১৮ নভেম্বর বিকেল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুছ।

স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস। এছাড়াও বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সহ-সভাপতি মীর বরকত, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ’র সহ-সভাপতি ফকির সিরাজ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’র সভাপতিমণ্ডলীর সদস্য ইকবাল খোরশেদ, বাংলাদেশ পথনাটক পরিষদ’র সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট’র সহ-সভাপতি ঝুনা চৌধুরী এবং বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদ’র সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

Banglabid

অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সমাবেশে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেসময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় বর্বর হামলায় মানবিক বিপর্যয়ের জন্য শুধু ইসরায়েল নয়, তাদের সমর্থন ও সহযোগিতা দেওয়া প্রভাবশালী রাষ্ট্রগুলোও দায়ী। বাংলাদেশের ইসলামী দলগুলোসহ যেসব রাজনৈতিক  ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর হামলার প্রতিবাদ জানাচ্ছে না তাদের‌ও সমালোচনা করেন সংস্কৃতিজনেরা।

Reneta

তারা বলেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ যেভাবে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে তা মানবিকতার অনন্য দৃষ্টান্ত। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারকে ধন্যবাদ জানান বক্তারা।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে এবং সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশে প্রাণহারানো মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি ঘোষণা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট’র সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক আন্দোলনের নামে সহিংসতা করে যারা প্রাণহানি ও দেশের সম্পদ বিনষ্ট করছে, তদের বিষয়েও সতর্ক থাকতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলি হামলার প্রতিবাদগাজায় ইসরায়েলি হামলাসম্মিলিত সাংস্কৃতিক জোট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দলীয় কাজে সরকারি সুবিধা নিচ্ছেন না শেখ হাসিনা

পরবর্তী

সিঙ্গাপুরে নিজের ছবির প্রিমিয়ারে থাকছেন না চীনা নির্মাতা!

পরবর্তী
সিঙ্গাপুরে চীনা নির্মাতার ছবি, যেখানে তিনি উপস্থিত নন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরে নিজের ছবির প্রিমিয়ারে থাকছেন না চীনা নির্মাতা!

বিজয়ীদের হাতে ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন সজীব ওয়াজেদ জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ীদের হাতে ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দিলেন সজীব ওয়াজেদ জয়

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT