চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: জন্তর-মন্তরে অব্যাহত ককরোচ পার্টির ধর্মঘট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ২২, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে। রাজধানী নয়াদিল্লির জন্তর-মন্তরে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যেও অনির্দিষ্টকালীন অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

আজ (২২ জুন) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে জম্মু লিঙ্ক নিউজ জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর-মন্তরে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর আন্দোলনকারীরা। পরীক্ষায় অনিয়ম এবং ৩ মে অনুষ্ঠিত জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শনিবার দুপুরে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি রাতভর অব্যাহত থাকে। পুলিশের কড়া উপস্থিতির মধ্যেও আন্দোলনকারীরা সেখানেই অবস্থান করেন। রাতজুড়ে অনেককে খাবার ও পানীয় বিতরণ করতেও দেখা গেছে। আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে রোববার ঘোষণা দেন, আন্দোলন সোমবারও চলবে এবং কৃষক সংগঠনসহ সাধারণ মানুষকে এতে যোগ দেওয়ার আহ্বান জানান।

রোববার জন্তর-মন্তর এলাকায় স্লোগান, বক্তৃতা এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আন্দোলনকারীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। বাঁশি ও ঢোল বাজিয়ে এবং দেশাত্মবোধক গান গেয়ে তারা কর্মসূচি প্রাণবন্ত করে তোলেন। সন্ধ্যা নাগাদ সেখানে দুই শতাধিক মানুষের সমাগম ঘটে বলে আয়োজকদের দাবি।

আন্দোলনকারীদের প্রধান দাবি হলো, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তাদের অভিযোগ, পরীক্ষার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার কোনো জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এছাড়া, প্রশ্নপত্র ফাঁসের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, আন্দোলনস্থলে পানির সরবরাহ ব্যাহত করা হয়েছে, যদিও পরে কিছু পরিষেবা পুনরায় চালু করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। ইতোমধ্যে কৃষক সংগঠনগুলোরও এতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

Reneta

আন্দোলনস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ব্যারিকেড দিয়ে পুরো এলাকা ঘিরে রেখেছে এবং পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ককরোচ জনতা পার্টিধর্মঘট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় সালাহর মিশর

জুন ২২, ২০২৬

নেইমার ফেরায় বিচলিত নন স্কটল্যান্ডের ডিফেন্ডার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে ২০২৬ অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

জুন ২২, ২০২৬

চোটে বিশ্বকাপ শেষ জার্মান তারকার

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT