জনপদ

বড়পুকুরিয়ায় খনি থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ

বড়পুকুরিয়ায় কয়লা খনি থেকে উত্তোলন বন্ধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়পুকুরিয়ায় কয়লা খনি থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লা খনিতে আজ শনিবার থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রয়েছে।

আজ (৩০ ডিসেম্বর) শনিবার সকালে খনির ভূগর্ভস্থ ১৪১২ ফেইজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করতে যেসময় লাগবে সেসময় পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে এই কয়লা উত্তোলন।

বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, খনির ১৪১২ ফেইজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করে কয়লা উত্তোলন করা হবে।

তিনি বলেন, খনির নিয়মিত একটি কাজ নতুন ফেইজ তৈরি ও যন্ত্রপাতি স্থাপন করা। আশা করা যাচ্ছে নতুন বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন করা সম্ভব হবে।

জ্বালানি সরবরাহের জন্য আগামী তিন মাসের জন্য বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল্ড ইয়াডে ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।

খনি কর্তৃপক্ষ বলছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আপৎকালীন কয়লা মজুদ রেখে নতুন ফেইজের কাজ শুরু করা হচ্ছে।

বড়পুকুরিয়া কয়লা খনিতে গড়ে প্রতিদিন ৩ হাজার থেকে ৪ হাজার মে. টন কয়লা উত্তোলনকৃত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয়।

বিষয়:কয়লা কয়লা খনি বড়পুকুরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…