ক্রিকেট

কোচের নজরে নেই, তাই পাকিস্তানি পেসারের আত্মহত্যা চেষ্টা

ক্রিকেটের স্টাম্প ও বল, খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটের স্টাম্প ও বলের ছবি, যা খেলাধুলার পরিবেশে ধারণ করা হয়েছে. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের হায়দরাবাদের (সিন্ধু) কাসিমাবাদে একজন উদীয়মান ক্রিকেটার হাতের কব্জি কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দেশটির গণমাধ্যম জানাচ্ছে, আত্মহননের চেষ্টাকারী ক্রিকেটারের নাম শোয়েব। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে হায়দরাবাদে আয়োজিত টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি। মূল দলে নির্বাচিত না হওয়ার হতাশায় ও ক্ষোভে নিজের জন্য বিপর্যয় ডেকে আনেন।

শোয়েবের পরিবারের মতে, পেস বোলার হিসেবে নিজেকে অনেক কঠিনভাবে গড়ে তুলেছিলেন। কিন্তু কোচ তাকে দলে রাখেননি। সেকারণেই আত্মহননের চেষ্টা করেছেন।

কব্জি কাটার পর পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নেয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন শোয়েব।

বিষয়:পাকিস্তান শোয়েব সিন্ধু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…