মহাখালীতে সিএনজি চালকদের বিক্ষোভে যানজট

মহাখালীতে সিএনজি চালকদের বিক্ষোভের কারণে যানজট সৃষ্টি হয়েছে, প্রচুর মানুষ ও যানবাহন রাস্তার মধ্যে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর মহাখালীতে সিএনজি চালকরা বিক্ষোভ করেছেন। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ দুপুরে রাস্তায় নেমে আসেন তারা। এতে মহাখালী ও আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
বনানী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) রাসেল সরওয়ারের বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, আজ ২০ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১২টায় মহাখালী-বনানী রোডে বিক্ষোভ করেন সিএনজি চালকরা।
ওসি রাসেল সরওয়ার বলেন, এতে এই ব্যস্ত রাস্তায় যান চলাচল স্থবির হয়ে যায়। পরে মহাখালী বিআরটিএ ভবনের সামনে জড়ো হন তারা। দুপুর ২টায় বিক্ষোভ শেষ হয়। এরপর রাস্তায় স্বাভাবিক যান চলাচল শুরু করে।
সিএনজি চালকরা বলেন, বিনা কারণে সিএনজি-চালিত অটোরিকশা জব্দ করা যাবে না। পাশাপাশি পার্কিংয়ের বিধিনিষেধও তুলে নিতে হবে। দাবি না মানলে আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।






