চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদুল আজহায় ক্রেতাশূন্য পোশাকের বাজার

গরম ও অনলাইন ব্যবসাকে দুষছেন বিক্রেতারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ০৭, জুন ২০২৪
- সেমি লিড, লাইফস্টাইল
A A

ঈদুল আজহা উপলক্ষে অনেক ক্ষেত্রে ঈদ বাজার জমে উঠতে শুরু করলেও ক্রেতাশূন্যতা দেখা গিয়েছে রাজধানীর বেশ কিছু পোশাকের বাজারে। এর কারণ হিসেবে পোশাকের অনলাইন ব্যবসাকে দুষছেন বিক্রেতা এবং পোশাক ব্যবসায়ীরা। ‌

হাতে গোণা করেকদিন দিন পরই দেশজুড়ে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালন করা হবে। তবে ঈদ চলে এলেও পোশাকের মার্কেটগুলোতে আসছেন না ক্রেতারা। পোশাকের উপর বিশেষ ছাড়ও যেন আকর্ষণ করছে না ক্রেতাদের।

শুক্রবার ৭ জুন রাজধানীর বেশ কয়েকটি মার্কেট ঘুরে দেখা গিয়েছে এমন চিত্র।

রাজধানীর নিউমার্কেটের এক পোশাক বিক্রেতা মোঃ নাছিম বলেন, আমরা দোকানে এখন তিন জন বিক্রেতা আছি, কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কোনো বেচাকেনা হয়নি। দুপুরে মহাজন আসলে আমাদের জবাবদিহি করতে হয় যে এক পয়সাও বেচাকেনা কেন হয়নি। এখন আমাদের ব্যবসা নষ্ট হচ্ছে মূলত অনলাইনে কাপড়ের ব্যবসাগুলোর জন্য। তারা আমাদের থেকেই কাপড় কিনে নিয়ে যায় আর অনলাইনে বিক্রি করে। বাসায় বসে কাপড় পেলে ক্রেতারা মার্কেটে আর কেন আসবে।

Reneta

কিছুটা একই অবস্থা দেখা গেছে রাজধানীর গাউসিয়া মার্কেটেও। গাউসিয়া মার্কেটের এক দোকানের বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, আমাদের দোকানের বেশিভাগ কাপড় দেশের বাইরের। আমরা ভারত-পাকিস্তান থেকে চাহিদা অনুযায়ী কাপড় এনে বিক্রি করি। গত রমজানের ঈদে আমাদের বেচাকেনা অনেক ভালো হয়েছে কারণ তখন এতো গরম ছিল না। কিন্তু এখন যেমন গরম সেই কারণে মার্কেটে ক্রেতা কম, সবাই পোশাক কেনার জন্য অনলাইনকে বেছে নিচ্ছে।

রাজধানীর প্রিয়াঙ্গন মার্কেটের পোশাক ব্যবসায়ী মোঃ জাকির হোসেন বলেন, রমজানের ঈদে আমাদের যে পরিমাণ বেচাকেনা হয়েছে সেই তুলনায় এবার নাই বললেই চলে। আগে থেকেই ধারণা করতে পারছিলাম যে এবার বেচাকেনা কম হতে পারে। তাই দোকানে মালও এবার কম তুলেছি। কিন্তু আগামীতে যে অবস্থা দাঁড়াচ্ছে মার্কেটে ক্রেতা আরও কমে যাবে। আমার পানির দামে কাপড় ছেড়েও ক্রেতা পাচ্ছি না।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পোশাক মার্কেটগুলো ক্রেতাশূন্য থাকলেও অন্য ক্ষেত্রে জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। ভিড় দেখা গিয়েছে মশলা ও ক্রোকারিজের দোকানগুলোতে। তবে আগামী সপ্তাহে কিছুটা বিক্রি বাড়তে পারে বলে পোশাক ব্যবসায়ীরা এখনও আশাবাদী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইন ব্যবসাঈদ বাজারঈদ শপিংঈদুল আজহা ২০২৪ক্রেতাশূন্যপোশাক বাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুন ৯, ২০২৬

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা

জুন ৯, ২০২৬

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT