চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ প্রণালি বন্ধ করা হবে ‘চরম বিপজ্জনক’: ইউরোপীয় ইউনিয়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ২৩, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, তাহলে তা হবে ‘চরম বিপজ্জনক’।

সোমবার (২৩ জুন) এএফপির প্রতিবেদনে বলা হয়, ইরান-ইসরাইল সংঘাত নিয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠককে সামনে রেখে কায়া কাল্লাস সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিশোধ ও এই যুদ্ধের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা অত্যন্ত গুরুতর। বিশেষ করে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার বিষয়টি হবে খুবই বিপজ্জনক এবং এটা কারো জন্যই ভালো হবে না।

Banglabid

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র রোববার ভোরে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর পর তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবাহিত হয় এমন জলপথটি বন্ধ করে দিতে পারে। এ অবস্থায় ইরানকে হরমুজ প্রণালি বন্ধ করার পদক্ষেপ থেকে বিরত রাখতে চীনকে ভূমিকা রাখার আহ্বানও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ইসরাইল-ইরান যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় যুক্ত হওয়ার পর থেকেই ইউরোপীয় ইউনিয়ন উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছে। কায়া কাল্লাস বলেন, মন্ত্রীদের মূল মনোযোগ এখন কূটনৈতিক সমাধানের ওপর। সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও ইউরোপ সব পক্ষকে পিছু হটতে এবং এবং আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়নইরান-ইসরায়েল সংঘাতকায়া কালাসচরম বিপজ্জনকহরমুজ প্রণালি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT