চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুব্বা-আদিমে শেষ হচ্ছে বাংলা ভাষার সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
বাংলা চলচ্চিত্রের নতুন তিনটি সিনেমার পোস্টার, বিভিন্ন শৈলী ও গল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার পর্দা নামছে ৫ দিনব্যাপী বাংলা ভাষার সর্ববৃহৎ চলচ্চিত্র প্রদর্শনীর উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩০’। শেষ দিনে দেখানো হবে সদ্য মুক্তি পাওয়া মোশাররফ করিম অভিনীত ভারতীয় ছবি ‘হুব্বা’ এবং মস্কো জয়ী বাংলাদেশি ছবি ‘আদিম’।

১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে প্রতিদিনই শত শত দর্শক কাঙ্ক্ষিত ছবিটি দেখতে ভিড় করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে চারটি নতুন পুরনো ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে উৎসবের শেষ দিনে যথারীতি দর্শক দেখতে পারবেন চার সিনেমা। এরমধ্যে উৎসবের শেষ ছবি হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় থাকছে ভারতীয় নির্মাতা, অভিনেতা ব্রাত্য বসুর ছবি ‘হুব্বা’।

এদিন সাড়ে ৩টায় টিএসসি মিলনায়তনে দর্শক দেখতে পারবেন যুবরাজ শামীম নির্মিত দেশ-বিদেশের আলোচিত ছবি ‘আদিম’।

শেষ দিনের সিনেমা প্রদর্শনী শুরু হবে এসকে শুভ নির্মিত ‘ডিয়ার মাদার’ দিয়ে। ছবিটি দর্শক দেখতে পারবেন সকাল ১০টায়। এরপর দুপুর ১টায় দেখা যাবে শেখ নিয়ামত আলী পরিচালিত কালজয়ী ছবি ‘দহন’।

টিএসসি গেটের সামনে ৫০ টাকা মূল্যের টিকেটের বিনিময়ে যে কেউ ছবিগুলো দেখতে পারবেন বলে জানিয়েছে আয়োজকরা।

Reneta

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ২১টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এবার বসেছে উৎসবের ২২তম আসর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিমটিএসসিডিয়ার মাদারবাংলা ভাষাযুবরাজ শামীমলিড বিনোদনহুব্বা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT