ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকিহ বিশিষ্ট গবেষক ও লেখক আল্লামা মুফতি মাহমুদুল হাসান আল-কাদেরী কর্তৃক রচিত মহাপবিত্র কুরআনুল কারীমের তাফসির গ্রন্থ “তাফসিরে মাওয়াহিবুল কুরআন” এর প্রথম খন্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব আব্দুস সালাম হলে এ মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

পীরে তরীকত আলহাজ্ব মাওলানা সাইয়্যেদ ওবাইদুল মোস্তফা নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর জনাব প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি ড. কাফিল উদ্দীন সরকার সালেহী, ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ আড়াইসিধা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা আবু বকর সিদ্দিক, ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জসিম উদ্দিন আল-আযহারী, ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী ড. মাসুম বাকি বিল্লাহ, ঢাকা দারুল উলূম আহসানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি কাজী আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দীন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কো-চেয়ারম্যান মুফতি মহিউদ্দিন লতিফী, মাওলানা মোশাররফ হোসাইন হেলালী, আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম মহাসচিব মাওলানা আ. ন. ম. মাসউদ হোসাইন আল-কাদেরী, মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরী, ঢাকার দারুন নাজাত কামিল মাদ্রাসার প্রধান মুফতি ওসমান গনি সালেহী, প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা হাফেজ ওয়ালী উল্লাহ আশেকী, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী, ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সৈয়দ মাইনুদ্দীন হেলাল, হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি, আশুগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান জনাব আনিসুর রহমান প্রমুখ।










