পরিবেশ

কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ

কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানের ছবি, স্বেচ্ছাসেবকরা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়াকাটা সমুদ্র সৈকতে স্বেচ্ছাসেবকদের পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণার পর সেন্টমার্টিন, কক্সবাজার ও কুয়াকাটা পরিচ্ছন্ন করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

এই অভিযানে ৬ কিলোমিটার এলাকা থেকে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। বর্জ্যের মধ্যে ছিল ফুড র‍্যাপার, পলিথিন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, বোতল, সিগারেট প্যাকেট, মাছ ধরার জাল, প্রসাধনী সামগ্রী এবং ই-বর্জ্য। অভিযানের সময় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পর্যটকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।

পরিচ্ছন্নতা অভিযানে পরিবেশ মন্ত্রণালয়ের আশিকুর রহমান সমী, পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের মোহাম্মদ আসাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিইজিআইএস-এর ৩০ জন অংশগ্রহণ করেন।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেন, “পর্যটকদের অসচেতনতার কারণে সৈকতগুলো দূষিত হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি সৈকতসহ সব পর্যটন স্পট পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

বিষয়:পরিবেশ উপদেষ্টা প্লাস্টিক বর্জ্য সৈয়দা রিজওয়ানা হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…