চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্লিন বোল্ড’ ইমরান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তানে অনাস্থা ভোটের নাটকীয়তার অবসান হলো। শেষ বল পর্যন্ত খেলার ঘোষণা দিলেও জিততে পারেননি ইমরান খান। দেশটির পার্লামেন্টে হওয়া অনাস্থা ভোটে ইমরানের বিরুদ্ধে পড়ল ১৭৪ ভোট। এর ফলে পতন হলো ইমরান সরকারের।

এতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে উচ্ছাস প্রকাশ করেছে বিরোধীরা। ইতিমধ্যেই হেলিকপ্টারে করে ইসলামাবাদ ছেড়েছেন ইমরান খান।

এর আগে কয়েকদফা মুলতবির পর শনিবার মধ্যরাতে ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোট শুরু হয় পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে। সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে ১২টার আগেই শুরু হয় ভোটাভুটি। তবে শুরু হয়েই চার মিনিটের জন্য স্থগিত করা হয় অধিবেশনের অনাস্থা ভোটের প্রক্রিয়া। চার মিনিটের জন্য অধিবেশন স্থগিত থাকার পর আবার শুরু হয় অনাস্থা ভোটের প্রক্রিয়া।

ভোটাভুটির আগেই ন্যাশনাল অ্যাসেম্বলি ছেড়ে বেরিয়ে যান ক্ষমতাসীন তেহরিক-এ-ইনসাফ দলের সাংসদরা। এর কিছুক্ষণ পরেই শুরু হয় ভোটাভুটি। এতে ইমরানের বিরুদ্ধে পড়ে ১৭৪ ভোট।

অনাস্থা ভোটের আগে স্থানীয় সময় রাত ৯টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান তার মন্ত্রিসভার সঙ্গে জরুরী বৈঠকে বসেন। সেসময় মন্ত্রীদের কাছে আইনি উপায় চেয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তাছাড়া অন্য কোনো উপায় আছে কিনা সে বিষয়টি নিয়েও খোঁজ খবর নেন তিনি।

গত ৩ মার্চ সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক দাবি করে ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। ডেপুটি স্পিকারের ওই সিদ্ধান্তের ঘণ্টাখানেকের মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দিয়ে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচনের কথা জানান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।ইমরান খান পাকিস্তান

Reneta

বিরোধীদলগুলো ডেপুটি স্পিকারের সেই সিদ্ধান্তকে অসাংবিধানিক মন্তব্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। পাকিস্তানের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বিষয়টির স্বতঃপ্রণোদিত নোটিশ দিয়েছিলেন। বৃহস্পতিবার সেই মামলার রায়ে অনাস্থা প্রস্তাব নিয়ে ডেপুটি স্পিকার কাসিম খান ‍সুরির সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে পার্লামেন্ট পুনর্বহাল করেন প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ।

আর্থিক দুরবস্থা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো। ৩৪২ সদস্যের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ইমরান খানকে ১৭২ জনের সমর্থন প্রয়োজন ছিল। তার দল পিটিআইয়ের সদস্য সংখ্যা ১৫৫। তবে দলের কয়েকজন সদস্য এবং জোট শরীকরা ইমরানের পক্ষ ত্যাগ করায় সংখ্যাগরিষ্ঠতা হারাতে হয় তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT