শিক্ষা

সেপ্টেম্বরে শুরু হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দৃশ্য, শিক্ষার্থীদের জন্য প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ছবি, যেখানে শিক্ষার্থীরা আসন্ন ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সেপ্টেম্বরেই শুরু হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম। এমন সম্ভাবনার কথাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

আজ (৯ সেপ্টেম্বর) সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ আয়োজিত শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সম্ভাবনার কথা জানান উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।

মতবিনিময় সভায় তিনি বলেন, শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে অনেকটাই এগিয়েছে। উপাচার্যের সিদ্ধান্তই যেন একক সিদ্ধান্ত না হয় এমন চেষ্টা করছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সভায় বক্তৃতা করেন।

বক্তারা বলেছেন, পদ্ধতিগত ভয়ের সংস্কৃতি ভেঙে বৈষম্য ও নিপীড়নমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তুলে একাডেমিক ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, সব ধরনের রাজনীতি বন্ধ করে হল সংসদ চালু করতে হবে।

বিষয়:ড. নিয়াজ আহমেদ খানঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিবেদক

মোস্তফা মল্লিক

সিনিয়র রিপোর্টার, চ্যানেল আই। দৈনিক আজকের কাগজ দিয়ে সাংবাদিকতা শুরু। দীর্ঘদিন ধরে শিক্ষা বিষয়ে রিপোর্ট করছেন। সাংবাদিকতায় একাধিক পুরষ্কারে ভূষিত মোস্তফা মল্লিক।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…