ছাত্রলীগের কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

কোর্টের সামনে জনসমাগম, ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষের খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদ ও জেলা ছাত্রলীগের সভাপতি নিউটনের পদত্যাগ এবং ঘোষিত নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটির দাবিতে সড়ক অবরোধ করে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করছেন উপজেলা ছাত্রলীগের একটি অংশ।
এ সময় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আওয়ামীলীগ অফিসের প্রধান ফটকের গ্লাস ভাংচুরের ঘটনা ঘটে।
রোববার ৩০ জুলাই রাত ১২ টার পর থেকে কোটালীপাড়া-পয়সারহাট-কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। এতে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
রাত দেড়টার দিকে কোটালীপাড়া থানার উপপরিদর্শ (এসআই) মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা সাক্ষরিত একটি চিঠির বরাত দিয়ে মো. কামরুল ইসলাম বলেন, জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লা রাতে মেয়াদোত্তীর্ণ ছাত্রলীগ কোটালীপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একইসাথে আগামী এক বছরের জন্য কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন। এতে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মো. স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার নাম অনুমোদন করেন। রাত ১২টার দিকে এ খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রলীগের একটি অংশ। এতে তারা সড়ক অবরোধ করে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছন।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা বলেন, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের ব্যাপারে তিনি কেন্দ্র থেকে কোন নির্দেশনা পাননি, তাই আমি ঘোষিত ওই কমিটিতে স্বাক্ষর করিনি।






