চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদারীপুরে সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজনকে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, মাদারীপুর
A A

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের লোকজনের বিরুদ্ধে। এছাড়াও একই ঘটনায় আক্তার মেম্বারের অনুসারী সিরাজ চৌকিদার নিহত হন। এসময় উভয়পক্ষের কমপক্ষে ২০-৩০ আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত আক্তার শিকদার মতি শিকদারের ছেলে ও বাশগাড়ি ইউনিয়ন ইউপি সদস্য। আর নিহত সিরাজ চৌকিদার একই এলাকার রশিদ চৌকিদারের ছেলে।

স্থানীয় ও প্রশাসনের সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের ইউপি সদস্য আক্তার শিকদারের সাথে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার ভোররাতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে একাধিক কক‌টেলের বিস্ফোরণ হয়। এতে ইউপি সদস্য আক্তার শিকদার ঘটনাস্থলেই নিহত হন।

পরে গুরুতর অবস্থায় তার ছেলে মারুফ শিকদারকে শরীয়তপুর হাসপাতালে নেয়া হলে সেখানে সকালে তার মৃত্যু হয়। আর তার সমর্থক সিরাজুল চৌকিদারকে গুরুতর অবস্থায় ঢাকা নেয়ার পথে সকালে মৃত্যু হয়।

এদিকে সংঘর্ষে উভয়পক্ষের ২০-৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

Reneta

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নিহত আক্তার মেম্বার এবং ইউপি চেয়ারম্যান সুমনের সাথে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ও রাজনৈতিক বিরোধ চলে আসছিলো। এই বিরোধের ধরে সকালে উভয়পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়লে আক্তার মেম্বার তার ছেলেসহ তিনজন নিহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আধিপত্য বিস্তারবাবা-ছেলেসহ নিহত তিনমাদারীপুরের কালকিনি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT