বাংলাদেশ

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া ও ২ জন নিহত হওয়ার তথ্য ভুয়া

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তোলা ছবি, ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া ও ২ জন নিহত হওয়ার দাবিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য। তবে সারাদেশে কোথাও এ ধরনের কোন ঘটনা ঘটার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমার স্ক্যানার।

মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে এসব তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

রিউমার স্ক্যানার জানিয়েছে, এইচএসসি-২৬ ব্যাচের শিক্ষার্থীদের এই আন্দোলনে বিভিন্ন স্থানে গুলি বা নিহত হওয়ার ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বিভিন্ন পেইজ থেকে। তাছাড়া সাইন্সল্যাবের পেছনে ছাত্রদলের হামলা ও ছাত্রদের তুলে নিয়ে যাওয়া এবং ২ জন নিহতের দাবিগুলো সম্পূর্ণ ভুয়া।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার প্রতিকূল আবহাওয়ায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরূপ মন্তব্যের জেরে তার পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন পরীক্ষার্থীরা।

বিষয়:ভুয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…